কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ে বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে।
মঙ্গলবার সকালে উপজেলার বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি পাওয়া যায় বলে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান।
তিনি বলেন, রাতে ভারি বর্ষণে ওই এলাকায় মাটি ধুয়ে মর্টার শেলটি বেরিয়ে আসে। সকালে স্থানীয়রা সেটি দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
ওসি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখযুদ্ধ হয়েছিল। ওই সময় মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঢাকায় পুলিশের বম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে; তারা পৌঁছে শেলটি নিষ্ক্রিয় করবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com