পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে গর্ভধারিনী মা’কে মারপিটের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় ছেলে ও পুত্রবধুসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (৩০ আগষ্ট) রাত ৮ টার দিকে হাঁপানিয়া রামচন্দ্রপুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন- ছেলে নজরুল ইসলাম( ৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো: টিপু মিয়া (২৫) ও মো: মিনার হোসেন( ৩০), শ্যালিকা মুর্শিদা খাতুন( ২৮)।
ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায়, প্রথমে বৃদ্ধ শ্বাশুড়ি কাঞ্চন খাতুন(৭৫) কে পুত্রবধু সোনালী মাটিতে ফেলে মারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে অনেকক্ষণ গলা টিপে ধরে।
এক পর্যায় ছেলে মাকে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়ে লাথি মেরে হত্যার চেষ্টা করে। বৃদ্ধা মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায় নাই। লোমহর্ষক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
কমেন্টে অমানুষ দাবি করে তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করা হচ্ছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা সমস্যার সৃষ্টি করলে সেনাবাহিনীর টিম গিয়ে সেখানে উপস্থিত হয়।পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com