পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ) বিকালে পুঠিয়া উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ।
সভা শেষে একটি বিশাল র্যালি বের করা হয়, যা পুঠিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ত্রিমোহনী বাজার ঘুরে কাঁঠালবাড়িয়া মোড়ে নজরুল ইসলাম মন্ডলের ডাল মিলের সামনে গিয়ে শেষ হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মোছাঃ মাহমুদা হাবিবা, পুঠিয়া-দূর্গাপুর আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রুকুনুজ্জামান আলম, পুঠিয়া-দূর্গাপুর আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসফা খায়রুল হক শিমুল, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু, যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, পুঠিয়া জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, পুঠিয়া পৌরসভা সাবেক মেয়র মোঃ আল মামুন খান, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, বিএনপি নেতা আবু হায়াত, পুঠিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com