মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির দলীয় প্যাডে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দিদারুল আলম মিয়াজীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিদারুল আলম মিয়াজী এবং দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com