ডেস্ক রিপোর্ট :
‘টোয়ালাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এবার বিবাহিত জীবন শুরু করলেন। ১৯ এপ্রিল তিনি তার দীর্ঘদিনের বান্ধবী ও চিত্রনাট্যকার ডিলান মেয়ারকে বিয়ে করেছেন—এমনটাই জানিয়েছে টিএমজেড।
সূত্রের বরাতে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে স্টুয়ার্টের নিজ বাসভবনে এক পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এর আগে, এক সপ্তাহ আগেই তারা আদালত থেকে বিয়ের লাইসেন্স সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
বিয়ের ছবি ইতোমধ্যে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ডিলান মেয়ারকে দেখা গেছে সাদা পোশাকে, আর স্টুয়ার্ট ছিলেন ধূসর পোশাকে। একটি ছবিতে ‘স্পেন্সার’ তারকাকে দেখা যায় আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন তার জীবনসঙ্গিনীকে।
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে স্টুয়ার্ট তাদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন। এর আগে তিনি ‘টোয়ালাইট’ সিরিজে সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গেও ডেট করেছিলেন।
২০১৭ সালে নিজেকে উভকামী হিসেবে পরিচয় দেন স্টুয়ার্ট। ২০১৯ সালে ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্কে জড়ান এবং একই বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের ঘোষণা দেন। দুই বছর পর বাগদান এবং এবার তারা একসাথে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com