রাত ১০:৪৭ বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে যৌথবাহিনী মোতায়েনের প্রাক্কালে ব্রিফিং

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে সেনাবাহিনীর বান্দরবান জোন এর আয়োজনে জোন এর প্রাঙ্গনে বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন এর প্রাক্কালে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ এসময় যৌথবাহিনী সদস্যদের ব্রিফিং দেন।
জোন কমান্ডার বলেন,পার্বত্য এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠী যাতে নিবিঘ্নে ও নিরাপদে ভোট প্রদান করতে পারে সেজন্য সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসময় তিনি কারো কাছ থেকে অনৈতিক কোন সুবিধা গ্রহণ না করা এবং ধৈর্য্য সহকারে সকলকে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের আহবানও জানান।
ব্রিফিংয়ের পরে সেনাবাহিনী,বিজিবি,র‌্যাব এর যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন এবং আবার একইস্থানে গিয়ে জমায়েত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *