বাসুদেব বিশ্বাস,বান্দরবান: গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে বান্দরবানে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে এই জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপপরিচালক মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় পুলিশ সুপার মো: আবদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন ইমামী,সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা রাশেদুল হকসহ বিভিন্ন মসজিদের খতিব,ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য জানানো এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com