হিলি সীমান্তে ভারত থেকে দৌড়ে এসে সুমন নামে বাংলাদেশি এক লাগেজশ্রমিককে কামড়ে আহত করে ফিরে গেল ভারতীয় পাগলা কুকুর। এ সময় কুকুরের মুখ থেকে তাকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। এতে প্রাণে বাঁচেন তিনি।
মঙ্গলবার (২৭ জুন) সকালে হিলি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবক সুমন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেংড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
সুমনের সহকর্মী নয়নসহ কয়েকজন সময় সংবাদকে জানান, হিলি সীমান্তে যাত্রীদের লাগেজ পরিবহন শ্রমিক হিসেবে কাজ করেন সুমন। প্রতিদিনের মতো আজও সে সীমান্তের শূন্য রেখায় ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের জন্য অপেক্ষায় ছিলেন। এরমাঝেই ভারতের অভ্যন্তর থেকে দৌড়ে এসে একটি কুকুর সুমনকে আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান কুকুরের আচমকা কামড়ে চিৎকার করে ওঠেন সুমন। তার চিৎকার শুনে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে কুকুরের মুখ থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার ইসরাত জাহান মৌ জানান, আহত সুমনের শরীরের বিভিন্ন অংশে কুকুড় কামড়ের দাগ থাকায় তাকে জলাতঙ্কের ভ্যানসিন দেয়া হয়েছে । তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com