বরিশাল প্রতিনিধি :
বরিশালে নতুন সাইবার আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এক তরুণী মামলা করেছেন বলে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে বরগুনা সদর থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী বরগুনার তালতলী উপজেলার নিউ পপুলার ডায়গনস্টিক নামে একটি ল্যাবের অভ্যর্থনা কর্মচারী মোসাম্মাৎ শিরিন (১৯)।
আসামিরা হলেন- কালবেলা পত্রিকার বরগুনার তালতলী উপজেলা প্রতিনিধি নাইম ইসলাম (২৮) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের রাসেল সিকদার ওরফে নিরব (৩০)।
মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী জানান, মামলার ১ নম্বর সাক্ষী ডা. সুমন বিশ্বাসের ওই ল্যাবে চেম্বার আছে। তিনি সপ্তাহে তিন দিন সেখানে রোগী দেখেন তিনি। একই ল্যাবে কাজ করার সুবাধে বাদীর সঙ্গে সুমন বিশ্বাসের বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা একত্রে বিভিন্ন জায়গায় বেরাতে যেত ও ছবি ধারণ করত।
এ অবস্থায় গত ১১ অগাস্ট বাদী অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পান, বিবাদীরা তার সঙ্গে সুমন বিশ্বাসের বন্ধুত্বের বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং ভুয়া কাবিননামা প্রর্দশন করে আক্রমণাত্মক, মিথ্যা, ভ্রান্তিপ্রদর্শক ও মানহানিকর তথ্য-উপাত্ত ডিজিটাল যন্ত্র ব্যবহারের মাধ্যমে ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রচার করছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১১ অগাস্ট এশিয়ান টিভিতে এ নিয়ে ভিডিও প্রকাশ করা হয়। অন্য আসামিরা তাদের ফেইসবুক আইডিতে সেসব প্রচার করেন। এর মাধ্যমে বাদী ও ডা. সুমন বিশ্বাসের মানহানি হওয়ায় এ মামলা হয়েছে।
বেঞ্চ সহকারী কাকন আরও জানান, এশিয়ান টিভির বার্তা সম্পাদক মাজাহারুল আমিন শুভ (৩৮) ও কালবেলা অনলাইন নিউজ পোর্টালের সুরুজ আহম্মেদকে (৩০) নালিশীতে বিবাদী করা হয়েছিল। কিন্তু বিচারক তাদের বাদ দিয়ে দুজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com