স্টাফ রিপোর্টার : বরখাস্তের রায় নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর, আর এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্যে করেছেন হাইকোর্ট (high court) সোমবার (১৯ জুন) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী গণমাধ্যমে এ কথা বলেন।
গতকাল রোববার মেয়র পদ ফিরে পেতে করা মামলা নিষ্পত্তির রায়ের পর আইনজীবী সাজ্জাদ উল ইসলাম জানান, আদালত রিট মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
এমন সংবাদ প্রচারের পর সোমবার আইনজীবীকে তলব করে হাইকোর্টএই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। রায়ে এমন কোন পর্যবেক্ষণ ছিলো না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এসময়, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আইনজীবী।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com