গাজীপুর প্রতিনিধি :
চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের নয়নপুর যুব সমাজ। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে বন্যা শুরু হয়। এমন সংকটময় সময়ে নয়নপুর গ্রামের যুব সমাজ স্বেচ্ছাসেবক হিসেবে ছুটে যান কুমিল্লা জেলার বুড়িচেং ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের পাশে। ২৪ আগষ্ট শনিবার তারা সারাদিন ব্যাপী মানুষের মাঝে এক হাজার ব্যাগ শুকনো খাবার ও দশ হাজার পিচ কাপড় বিতরণ করেন।
দেশের যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় দৃঢ় প্রত্যয়, দায়িত্ববোধ ও অদম্য সাহসের সঙ্গে অসহায় মানুষের পাশে থাকেন নয়নপুর যুব সমাজ।এমন দুঃসাহসিক কাজে নয়নপুর যুব সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নয়নপুর গ্রামবাসী।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com