স্টাফ রিপোর্টার :
দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ‘টিম-১০ বিডি’। ভারতের ত্রিপুরার রাজ্যের গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে বন্যা শুরু হয়। এমন সংকটময় সময়ে গাজীপুর জেলার টঙ্গীর গাজীপুরা গ্রামের 'টিম-১০ বিডি'র তরুণ সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে ছুটে যান ফেনী,দাগনভূঞা, মহিপালে এক হাজার দুইশত ব্যাগ শুকনো খাবার ও খাবার পানি বিতরণ করেন।
দেশের যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় দৃঢ় প্রত্যয়, দায়িত্ববোধ ও অদম্য সাহসের সঙ্গে অসহায় মানুষের পাশে থাকেন 'টিম-১০ বিডি'র সদস্যরা। এর আগেও ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় বন্যার্তদের উদ্ধার, সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণের কাজ করতে দেখা যায় তাঁদের।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com