ডেস্ক রিপোর্ট :
প্রশাসনের পদোন্নতি বঞ্চিত ১৩১ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা। পদোন্নতির পর এসব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদেরকে পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com