প্রেস বিজ্ঞপ্তি: ফেনী জেলা পুলিশের আয়োজনে ০৫ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে আগামী ০৭ জানুয়ারী ২০২৪ খ্রি. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বলেন দায়িত্বপ্রাপ্ত জেলা ও জেলার বাইরের সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com