ফুলগাজী প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে
১. মেসার্স , মায়ের দোয়া ফুড প্রোডাক্টস, মহিলা কলেজ রোড, ফুলগাজী, ফেনী বিএসটিআই হতে সিএম লাইসেন্স বিহীন পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রি বিতরন করায় বিএসটিআই আইন' ২০১৮ অনুযায়ী, ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়
০২. মেসার্স শাহীন বেকারী, ফুলগাজী, ফেনী অস্বাস্থকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করায়, ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক, ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি মোঃ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি), ফুলগাজী, ফেনী এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ শাহদত হোসেন, সহকারী পরিচালক(সিএম) এবং ইকবাল আহাম্মদ , ফিল্ড অফিসার (সিএম) দ্বায়িত্ব পালন করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com