ফেনী প্রতিনিধিঃ ষষ্ঠ পর্যায়ে আজ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ফেনী জেলা মডেল মসজিদও রয়েছে।
ফেনী জেলা সদরের ফতেহপুর এলাকায় জেলা মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক, ডিবিসি নিউজের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর দান করা ৪৩ শতাংশ জমির ওপর ফতেহপুর গ্রামে নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন মসজিদ।
দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা এবং সময় লেগেছে চার বছর চার মাস
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com