স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
চলছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। উক্ত ফাইনালকে কেন্দ্র করে স্টেডিয়ামের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিসিসিআই। কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে গ্যালারি থেকে একজন দর্শক মাঠে ঢুকে পড়েন। এ সময় উইকেট থাকা কোহলিকে জড়িয়েও ধরেন সেই দর্শক।
ছবিতে দেখা যায়, মাঠে প্রবেশ করা ওই সমর্থকের হাতে ছিল একটি পতাকা। ফিলিস্তিনের পতাকা সম্বলিত মাস্কও পরতে দেখা যায় তাকে। তার গায়ে থাকা টি-শার্টে ফিলিস্তিনে হামলার প্রতিবাদও জানানো হয়।
ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির পর মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। অতি দ্রুত সময়ের মধ্যেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com