স্টাফ রিপোর্টার : ৩ জানুয়ারি রাতে ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব লি. এর সৌজন্যে উত্তরার আব্দুল্লাহপুর থেকে শুরু করে এয়ারপোর্টে পর্যন্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন নাট্য অভিনেত্রী শিল্পী সরকার অপু,তরুণ নাট্য পরিচালক মো: রবিউল সিকদার, ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবের সভাপতি বিপ্লব বিশ্বাস সহ ইসি সদস্য ও সাধারণ সদসবৃন্দ।
এসময় ক্লাবের সদস্যরা বলেন' সামাজিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র। আমরা অনুরোধ করবো সমাজের যারা বিত্তবান তারা যেন যার যার অবস্থান থেকে এই সব মানুষের পাশে দাঁড়ায়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com