স্টাফ রিপোর্টার :
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তাঁর করণীয় নির্ধারণ করা উচিত। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছেন।
আজ শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। তিনি প্রধান বিচারপতির শপথ নেওয়ার পর ছাত্রলীগের নেতাদের কাছ থেকে ফুল নিয়েছেন। শিক্ষার্থীদের হাসপাতাল থেকে ধরে নিয়ে নির্যাতনকারী এবং গুলি করে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যাকারী ডিবির হারুনের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছেন। এসব অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন।’
আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ‘বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপতি তাঁর করণীয় নির্ধারণ করা উচিত।’
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com