পূবাইল প্রতিনিধি :
গাজীপুরের পূবাইলে পূর্ব শত্রুতার জেরে প্রায় ৩০ টি ড্রাম চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। ৩০ টি ড্রামের আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা।
বুধবার (৫ জুলাই) আনুমানিক ভোর রাত ৩ টা ৩০ মিনিটের দিকে পূবাইল মাজুখান পশ্চিম পাড়া মনিরের মালিকানাধীন সোলেমান এন্টারপ্রাইজ নামক গোডাউনে এ ঘটনা ঘটে।
সোলেমান এন্টারপ্রাইজের নৈশ প্রহরী জয়নাল খান বলেন, ড্রাম চুরির সময় আমি চোরদের বাধা দিলে আমাকে মারতে উদ্যত হয়। যারা চুরি করতে এসেছে আমি তাদের চিনি। তারা এই এলাকারই বাসিন্দা। অবশেষে চিৎকার করলে এলাকাবাসী চলে আসলে রেললাইন পাশে ৩০টি প্লাস্টিকের ড্রাম ফেলে পালিয়ে যায় চোরেরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি জানান, গোডাউনের মালিক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করছেন। তিনি ফোনে আমাকে ঘটনা জানালে আমি সকালেই ঘটনাস্থলে যাই। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ড্রাম চুরির চেষ্টার ঘটনা সম্পর্কে অবগত আছি। ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com