বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুরের পূবাইলের কাজীপাড়া এলাকা থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে এপিএস গোডাউনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে বিশেষ কায়দায় স্কচ টেপ দিয়ে শরীরে মোড়ানো ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নিলুফা বেগম (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কুইয়া পানিয়া (চান্দের বাজার) গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে ও রুবেল (২৮) কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পূবাইল থানায় উপ পরিদর্শক হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এর নেতৃত্বে কাজীপাড়া এপিএস গোডাউন এর সামনে থেকে তাদের করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় স্কচ টেপ দিয়ে শরীরে মোড়ানো ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com