ডেস্ক রিপোর্ট :আজ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং এর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম(বার)
এআইজি(মিডিয়া) এর আমন্ত্রণে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান এক সৌজন্য সাক্ষাৎকার এ মিলিত হন। অভিনয়শিল্পী এবং পুলিশের পারস্পরিক সম্পর্কের সেতু আরো কিভাবে দৃঢ় করা যায় তার নানান বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিনয়শিল্পীদের নিরাপত্তার বিষয়ে জোর দেয়া হয়। রাত বিরেতে শুটিং শেষে বাড়ি ফেরার সময় বিশেষ করে স্বল্প পরিচিত কিংবা নবীন শিল্পীরা নানান বিড়ম্বনার স্বীকার হন, এই বিষয়ে এআইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন ।সংগঠনের আইডি কার্ড প্রদর্শন করলে যেনো বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই পুলিশী সহায়তা শিল্পীরা পেতে পারেন সেই ব্যাবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। আলোচনা কালে আরো উপস্থিত ছিলেন মো: আসাদুজ্জামান পিপিএম(বার)পুলিশ সুপার ,ঢাকা জেলা,ইনামুল হক সাগর
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া),আবির সিদ্দিকী শুভ্র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com