
বিনোদন ডেস্ক :
পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।। গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
মাহির ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
এর আগে মাহি তার ফেসবুকে একটা পোস্ট দিয়ে তিনি লিখেছেন- ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা।
মাহিয়া মাহির অনেক ভক্তরা ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন এবং নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা শুভেচ্ছা জানিয়েছেন।