পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা বলে নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আব্দুস সালাম জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাত সাড়ে ১টার দিকে একটি বন্ধ দোকান থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস এবং বানারীপাড়া ফায়ার সার্ভিস দুইটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
“এর মধ্যে আগুনে লোকাল বাস কাউন্টার, ভাতের হোটেল, ঔষধের দোকান, চায়ের দোকানসহ ১৩টি দোকান পুড়ে যায়। এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি; এ ছাড়া কোনো হতাহতের ঘটনার ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তবে দোকান মালিকদের দাবি, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com