পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিলা ইউনিয়নের রহিমা খাতুন (৯০) নামের এক নারীকে দূর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে রাহিমা খাতুনের নিজ বাড়িতে। নিহত রহিমা ওই গ্রামের মৃত- আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী। কবিরাজি পেশায় জড়িত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সন্ধ্যায় মাগবিবের আষানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে পার্শ্ববর্তী আঃ হানিফের বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
এসময় তার গলার চেন ও কানে দুল নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দূর্বৃত্তদের চিনে ফেলায তাকে গালা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের দারনা।
এসময় বেড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদশর্ন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।
খুব দ্রুততম সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারী কে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com