পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ-
পাইকগাছা লতা ইউনিয়নের বি,জি,পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন
বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে দিনটি পালনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বি, জি, পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু মদন মোহন মন্ডল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিদম কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু কাজল কান্তি বিশ্বাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, আজিজ সরদার,৬নং ওয়ার্ড সদস্য আজিজুল বিশ্বাস,৭নং ওয়ার্ড সদস্য কুমারেশ মন্ডল, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দীলিপ দাস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, সাংগঠনিক সম্পাদক রাজু সানা, প্রচার সম্পাদক মো জয় খান, সহ অত্য বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব আবুল হোসেন, বাবু সাধু চরণ বিশ্বাস, বাবু প্রশান্ত কুমার মন্ডল, বাবু বিপ্লব কান্তি সরকার, উত্তম কুমার ঘোষ মিসেস লিপিকা রানী রায়, মিসেস স্মৃতি রানী মন্ডল, মিসেস রীতা রানী বৈদ্য, সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com