পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)' র হাতে আটক দুই বাংলাদেশী নারীকে বিজিবির কাছে ফেরত দিল ভারতীয় বিএসএফ এসময় বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফ'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরি ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দুই নারীকে ফেরত দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মোঃ শাহজাহান , ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মোঃ শাহজাহান দুই নারীকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com