ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সিকদার মুক্তাদির ওয়ার্ডবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে যাক এবং সমাজে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক।”
তিনি আরও বলেন, “আমি সবসময় ৫০ নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়াই আমার লক্ষ্য।”
সালাউদ্দিন সিকদার মুক্তাদির সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আসুন ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com