নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীকে অতর্কিত হামলার ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনার পর শনিবার রাতে বেগমগঞ্জ থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করা হয়। আহতরা হলেন ইইই বিভাগের ১৯তম ব্যাচের অনিমেষ, সৌমেন ও সাওদাজ। শিক্ষার্থীদের দাবি, নিরাপত্তাহীনতায় তারা ক্ষুব্ধ। বিকেলে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ হবে বলে জানিয়েছে তারা। পুলিশ হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com