ডেস্ক রিপোর্ট :
শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছেন না আলোচিত সমালোচিত গণ অধিকার পরিষদ। সেই সাথে এবি পার্টিসহ আরও ৯টি দল ছিটকে পড়ছে নিবন্ধনের তালিকা থেকে।
তবে এবার মাত্র দুটি দল পাচ্ছে ইসির নিবন্ধন। সেগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি। নতুন দুটি দলের বিষয়ে আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়া হবে। সংক্ষিপ্ত তালিকায় ১২টি দলকে রাখা হয়েছিলো। কিন্তু ১০টি দলের নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্যের সাথে মাঠের তথ্যের মিল পায়নি ইসি তাই তাদের বাদ দেয়া হয়েছে। কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com