এই সময়ের মেধাবী একজন কাস্টিং ডিরেক্টর কামরুন নাহার কলি সম্প্রতি আপনার সংবাদ. কম এর প্রতিবেদকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি তার অভিমত ব্যক্ত করেন।
১।আসছে কোরবানির ইদের জন্য কি কি কাজের কাস্টিং ডিরেক্টর হয়ে কাজ করলেন?
উত্তর: আমার তো বিজ্ঞাপন করা হয় বেশি। তো ইদের সময় টিভিসির প্রচুর প্রেশার থাকে। কিছু সিনেমার স্ক্রীপ্ট হাতে আছে; আশা করছি ইদের ছুটিতে সেগুলো নিয়ে বসবো। ইদের পর থেকে সেদিকে ব্যস্ততা বেড়ে যাবে।
২।একজন নারী কাস্টিং ডিরেক্টর হিসেবে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি?
উত্তর: আসলে সেভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমার কাছে মনে হয়েছে এখানে জেন্ডারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি কতটা গুছিয়ে কাজ করতে পারি সেটা। আমাকে কেউ নারী বা পুরুষ মনে করে কাজ দেয়নি। আমি আমার প্রফেশনালিজম দিয়েই আমার অবস্থান অর্জন করেছি।
৩। কাস্টিং ডিরেক্টর না হলে কি হতেন?
উত্তর : এটা বলা একটু মুশকিল। অনেক কিছুই হবার ইচ্ছে ছিল। তবে ফটোগ্রাফি আমাকে খুব টানতো। কাস্টিং ডিরেক্টর না হলে হয়তো ক্যামেরা হাতে বেড়িয়ে পড়তাম।
৪। এই প্রফেশনের শুরুর দিকে একটা স্মরণীয় ঘটনা বলুন ?
উত্তর: আমার শুরুটা হয়েছিল আদনান আল রাজীব-এর রানআউট প্রোডাকশন হাউজে কাজের মধ্য দিয়ে। তো ইন্টারভিউতে ভাইয়া আমাকে বললেন, ইন্টারেস্টিং ৪টা নতুন ক্যারেক্টার আর্টিস্ট ম্যানেজ করতে হবে। যারা এর আগে কাজ করেনি। বললাম ঠিক আছে। তখন উনি বললেন যাও! আমি তো আকাশ থেকে পড়লাম। ভেবেছিলাম ২/৩দিন সময় দিবেন। বললেন আধ ঘণ্টা সময়; পারবে?। কী যেন ভেবে বলেছিলাম ‘পারবো’। সেই পারবো’টাই আজকের কলি! আর কলির জন্য সবচেয়ে স্মরণীয় ঘটনা।
৫। কাস্টিং ডিরেক্টর হিসেবে নিজেকে পরিচয় দিতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন?
উত্তর: খুব খুব খুবই প্রাউড ফিল করি। এটাই তো পরিচয়। যার জন্য হয়তো লোকে আমাকে মনে রাখে বা মনে রাখবে।
৬। যারা নতুন হিসেবে কাজ করতে চায় তাদের উদ্দেশ্য কিছু বলেন?
উত্তর: প্যাশনটা থাকা খুব জরুরি। কাজ না পারলেও ক্ষতি নেই; কিন্তু শেখার আগ্রহটা থাকতে হবে একশো/একশো। অনেক নতুন ছেলে-মেয়েরা এ প্রফেশন বেছে নিচ্ছে। আমার কাছে মনে হয়, ‘জাতীয় চলচ্চিএ পুরস্কার’ ক্যাটাগরিতে যদি কাস্টিং ডিরেক্টর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়; তবে এ প্রফেশনে আরও নতুন নতুন কারিশম্যাটিক ট্যালেন্টেড ছেলে-মেয়েরা উৎসাহী হবে
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com