স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. শামছুল আমিন (৩৭) নামে এক যুবককে জালনোটসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩। উদ্ধারকৃত জালনোটের পরিমান হচ্ছে ২১ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তারকৃত মো. শামছুল আমিন ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার, দাতিয়ারা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক তথ্যটি নিশ্চিত করে জানান, শনিবার (২৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। জাল টাকা সরবরাহের জন্য তার একাধিক সিন্ডিকেট রয়েছে।
নারায়ণগঞ্জে অটোচালককে হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মামুন মিয়া নামে এক অটোরিকশাচালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- বন্দরের শ্রী রামপুরের মো. গাফফার ও সোনারগাঁয়ের উত্তর পাড়ার মাসুদ রানা। তবে রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com