বিনোদন প্রতিনিধি :
আদর আজাদ ও পূজা চেরীর জুটি বেঁধে অভিনয় করা প্রথম সিনেমা ‘নাকফুল’। নাম বদলে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমার নতুন নাম “নাকফুলে কাব্য”। ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আলোক হাসান।
নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ‘এর আগে ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমায় সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ নয়। তাই বাধ্য হয়ে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলে কাব্য’ করা হয়েছে। ডিজিটাল ফরমেটে নির্মিত ২ ঘন্টা ১২ মিনিটের সিনেমাটি কোন কাঁটাছেড়া ছাড়াই ছাড়পত্র পেয়েছে।’
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com