আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়, ১০০ জনেরও বেশি যাত্রী বহনকারী নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে এবং কাইঞ্জি জলাধারের ডুগা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএসইএমএ) বুধবার জানিয়েছে, বোরগু এলাকার গাউসাওয়া সম্প্রদায়ের কাছে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।
তিনি আরো বলেন, “১০ জনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে এবং এখনও অনেককে খোঁজা হচ্ছে।”
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com