নাদিম মোড়ল গাজীপুর থেকে : আজ গাজীপুর মহানগর এলাকায় রৌদ্রছায়া আর্টস একাডেমি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম _এর ১২৪তম জন্মজয়ন্তী স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা খাতুন, চেয়ারম্যান রৌদ্রছায়া আর্টস একাডেমি ও প্রধান শিক্ষক চাপুলিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়; কানিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুর জেলা শাখা, এস.এম.জি. সারোয়ার হোসাইন, সহ-সভাপতি নজরুল একাডেমি গাজীপুর জেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিয়ামাতুম মিনাল্লাহ চৌধুরী হৃদম, সভাপতি নজরুল একাডেমি গাজীপুর জেলা।
আলোচকবৃন্দ কাজী নজরুল ইসলামের জীবনীর নানাদিক নিয়ে আলোকপাত করেন। আলোচনা পর কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি ও গানে নৃত্য পরিবেশিত হয়। অতঃপর প্রতিযোগী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com