নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে মানিক মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।
নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলাশ দাস।
তিনি জানান, দুপুরে ১০ জন শ্রমিক মিলে ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড তাপদাহে মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নরসিংদীতে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হলো।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com