বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাদের নতুন ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনায় টলিপাড়া। এই আইকনিক জুটিকে আবার একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে এই সিনেমা ঘিরে আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
শতাব্দী লিখেছেন, কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁ-দিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক ১৩ বছর আগে।তিনি আরও লেখেন, আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ-দিকের চিনচিনে ব্যথা। আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।
যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি, তবে তার ইঙ্গিত যে রাজ চক্রবর্তীর দিকেই, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই টলিউডে। একসময় রাজের ক্যারিয়ারের শুরুতে শতাব্দীই ছিলেন তার পাশে। পরবর্তীতে রাজের জীবনে আসে একাধিক সম্পর্কের গুঞ্জন। এরপর বিচ্ছেদ ঘটে শতাব্দীর সঙ্গে।
পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। এখন তাদের সংসার সুখেই চলছে। একমাত্র সন্তানকে নিয়ে রাজ ও শুভশ্রী সম্প্রতি ছুটি কাটাতে বেরিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com