বিনোদন ডেস্ক :
যুক্তরাজ্যে চলতি উইম্বলডন খেলতে এসে প্রথম থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন স্টোফানোস চিচিপাস এবং তার বান্ধবী পাওলা বাদোসা। তবে পারফরম্যান্সের জন্য নয়, কোর্টের বাইরে ঘনিষ্টভাবে সময় কাটানোর জন্য আলোচনায় উঠে এসেছেন তারা। কয়েক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। লন্ডনে এসে একসঙ্গে অনুশীলন করছেন, চুটিয়ে প্রেম করছেন, ঘুরছেন, খাচ্ছেন, পুলে শরীর ভেজাচ্ছেন। এবার এই জুটি খবরের শিরোনামে এসেছেন একটি দুষ্টু সাইটের প্রস্তাব পেয়ে।
চোটের জন্য সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ওয়াক ওভার দিতে বাধ্য হন বাদোসা। নারীদের ডাবলস থেকেও নাম প্রত্যাহার করে নেন বাদোসা। চিচিপাসের সঙ্গে মিক্সড ডাবলসেও নামতে পারেননি। তার পর থেকে চিচিপাসকে নিয়ে তার ঘুরে বেড়ানোর মাত্রা বেড়ে গেছে। লন্ডনের বিভিন্ন জায়গায় দেখা গেছে চিচিপাস ও বাদোসাকে। বিখ্যাত সল্ট বে-র রেস্তোরাঁয় রাতের খাবার সেরেছেন তারা। টেমস নদীর ধারে সময় কাটিয়েছেন। সেখানে পড়ন্ত বিকেলে পরস্পরকে চুম্বন করেছেন। সেই সব ছবি জ্বলজ্বল করছে তারকা জুটির সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। আর এ সব দেখেই প্রাপ্ত বয়স্কদের একটি সাইট তাদের দুষ্টু ছবির বিনিময়ে অর্থের প্রস্তাব দিয়েছে। খবর ফার্স্ট স্পোর্টস ও আনন্দবাজার।
ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দুই টেনিস খেলোয়াড়ের শারীরিক সম্পর্কের ছবি চেয়েছে প্রাপ্ত বয়স্কদের সাইটটি। দেওয়া হয়েছে বিপুল টাকার প্রস্তাব। দু’জনের একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি তাঁদের ভক্তদের কাছে পৌঁছে দিয়ে রোজগার করতে চান সাইট কর্তৃপক্ষ। বিনিময়ে তাঁদের দেওয়া হবে মোটা অর্থ।
দুই টেনিস তারকাকে ‘মাই ডট ক্লাব’ নামের প্রাপ্তবয়স্কদের সাইটটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, সপ্তাহে তিন বার তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সাইটে দিতে হবে। এক বছরের চুক্তি করতে হবে। তা হলে তারা পাবেন ৭৭ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৬৩ লাখ রুপিরও বেশি। একটি চিঠিতে ‘মাই ডট ক্লাব’-র কর্তা মাইক ফোর্ড তাদের লিখেছেন, `প্রিয় চিচিপাস এবং বাদোসা আপনাদের মিক্সড ডাবলস দেখতে না পেরে টেনিসপ্রেমীদের মতো আমিও হতাশ। কোর্টের এক দিকে তারা প্রিয় টেনিস যুগলকে দেখতে চেয়েছিলেন। আপনারা ভক্তদের সঙ্গে পর্দার পিছনে থাকা গোপন বিষয় ভাগ করে নিন। এক বছরের জন্য চুক্তি করুন। সপ্তাহে অন্তত তিন বার আপনাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ‘মাই ডট ক্লাব’ সাইটে দিতে হবে। যেগুলো হবে প্রাপ্তবয়স্কমূলক। এ জন্য আমরা আপনাদের এক লাখ ডলার পর্যন্ত দিতে রাজি আছি।’
স্পেনের নারী খেলোয়াড় উইম্বলডন শুরু আগে সাংবাদিকদের বলেছিলেন, সম্পর্ক শুরুর আগে থেকেই তিনি চিচিপাসকে শয্যাসঙ্গী হিসেবে কামনা করতেন। তার ওই বক্তব্য নিয়েও হইচই পড়ে গিয়েছিল টেনিস অঙ্গনে।
উল্লেখ্যে, উইম্বলডনের শেষ ষোলোতেই হারতে হয়েছে গ্রিসের চিচিপাসকে। অবাছাই আমেরিকার ক্রিস্টোফাস উইব্যাঙ্কসের কাছে হেরেছেন বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা। পাঁচ সেটের লড়াইয়ে চিচিপাস হারেন ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩, ৪-৬, ৪-৬ গেমে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com