বিশ্ববিদ্যালয় ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটিও যে কোনো সময় ঘোষণা হতে পারে। চলতি সপ্তাহেই নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
এ নিয়ে ক্যাম্পাসে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
সম্ভাব্য নেতৃত্বের তালিকায় ২০১৩-১৪ সেশন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, গাজী মোহাম্মদ আল-আমীন ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নাম রয়েছে।
এ ছাড়া ২০১৪-১৫ সেশন থেকে বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলম; ২০১৫-১৬ সেশন থেকে বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান এবং ২০১৬-১৭ সেশন থেকে আবু হায়াত মো. জুলফিকার জেসান, তানভীর হাসান ও মাহমুদুল হাসানের নামও আলোচনায় রয়েছে।
২০১৭-১৮ সেশন থেকে আরিফুল ইসলাম, মেহেদী হাসান, সৈয়দ ইমাম হাসান অনিক ও সাইফুল্লাহ সাইফের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।
নেতাকর্মীদের প্রত্যাশা, সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে।
ছাত্রদলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত ভাবমূর্তি, শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা এবং নিয়মিত শিক্ষার্থী হওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কমিটির বিষয়ে তার কাছে অফিসিয়াল তথ্য নেই। তবে সংগঠনের গতিশীলতার স্বার্থে পরিবর্তন আসা স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com