ডেস্ক রিপোর্ট :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৭০ জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৪ মার্চ) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে তাদের আটক করে র্যাব-৩ এর গোয়েন্দা দল।
জানা যায়, আটককৃতরা সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।
এদিকে অভিযানের বিষয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com