স্টাফ রিপোর্টার :রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আজ বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকাস্থ ফেনী সমিতির ইফতার মাহফিল-২০২৩।সংগঠনের সভাপতি শেখ আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা পর্বে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা'র সভাপতি হিসেবে বক্তৃতা করার সময় তানভীর আলাদিন উপস্থিত ফেনীবাসীর উদ্দেশ্যে দু'টি প্রস্তাব অনুরোধ আকারে উপস্থাপন করেন।
১. প্রবাসীর হিসেবে দেশে ফেনী জেলা অন্যতম শীর্ষে, তাই প্রবাসে স্বজনদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলতে হবে যে- আসন্ন ঈদসহ সবসময় তারা যেনো হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে টাকা পাঠায়। তাহলে দেশে আমরা কখনো ডলার সঙ্কটে পড়বো না, এবং উপযুক্ত দামে পণ্য সামগ্রী আমাদের ক্রয় ক্ষমতায় থাকবে, যা এখন দেশের জন্য খুবই দরকার।
২. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ফেনী জেলার এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে সেদিকে বিশেষভাবে সবাইকে নজর দেয়ার জন্যে। কারণ আমাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট নিত্য প্রয়োজনী পণ্য আমদানির ঘাটতি পুরণে এটি একমাত্র উপযুক্ত পন্থা।
আরো বক্তৃতা করেন-তিতাস গ্যাসের পরিচালক আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন নাসির, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ বিপ্লব, আওয়ামী লীগ নেতা এসপিএন বিডির সম্পাদক খন্দকার তারেক রায়হান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com