স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টির জনপ্রিয়তা ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দাপটের যুগে দীর্ঘতম সংস্করণের ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটারদের অনেকে।এমনকি তারকা ক্রিকেটারদেরও টেস্ট ফরম্যাট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে দেখা যায়। জানা গেছে, দীর্ঘদিনের জন্য নয়, নিকট ভবিষ্যতে টেস্ট ফরম্যাট থেকে দূরে থাকতে চাচ্ছেন আফগানিস্তানের স্পিন অলরাউন্ডার রশিদ খান। সে কারণে নিউজিল্যান্ড সিরিজে তিনি খেলবেন না।
মূলত, পিঠের ব্যথার কারণে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন রশিদ খান। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা পিটিআইকে বলেন, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে রশিদের চাপ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার একটা হচ্ছে আগামী এক বছর টেস্ট ক্রিকেট না খেলা। কারণ, লাল বলের ক্রিকেটে এক দিক থেকে হয়তো রশিদকে টানা বল করে যেতে হবে। সেটা ওর পক্ষে সম্ভব হবে না।
রশিদের মাঠে ফেরা নিয়ে ওই কর্মকর্তা বলেন, সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে রশিদ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com