ডেস্ক রিপোর্ট :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর আগে সকাল ৯টায় টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়েছিলেন সরকারপ্রধান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের পর এটি বঙ্গবন্ধুকন্যার প্রথম সফর। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্য ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
দুই দিনের এ সফরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। ফলে তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জেলার সর্বত্র নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com