টঙ্গী প্রতিনিধি :
একটা সময় মধ্যে বিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় গরুর মাংস, গরুর মাংস কোথাও ৭৮০ টাকা কোথাও ৮০০ টাকা কেজি বিক্রি করা হতো। ঢাকা শহরে হঠাৎ করে ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মানুষের মাঝে মাংস কেনার হিরিক পড়ে, তারই ধারাবাহিকতায় টঙ্গীর গাজীপুরার কাজীবাড়ি রোডের ওমর আলী ফকির মার্কেটের মামুন মাংস বিতানে ৬০০ টাকা কেজি মাংস বিক্রি করা শুরু করে। মামুন মাংস বিতানের মালিক হারুন রশীদ বলেন ' আগে যখন মাংসর দাম ৭৮০ থেকে ৮০০ টাকা ছিল তখন মাংস কম বিক্রি হইতো। এখন মাংস ৬০০ টাকা করে বিক্রি করছি বলে মাংস বেশি বিক্রি হচ্ছে, গরুর দাম যতো কমবে মাংসর দাম ততোই কমবে। মামুন মাংস বিতান এই ধারাবাহিকতা বজায় রাখবে।
একজন সাধারণত ক্রেতা জলিল বলেন' এই দামে মাংস বিক্রি করলে আমাদের মতো মধ্যেবিত্ত মানুষ পরিবারের জন্য মাংস ক্রয় করতে পারবে।
টঙ্গী ও আশেপাশে সকল মাংসর দোকান যদি ৫৮০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে মাংস বিক্রি করে তাহলে এই শ্রমিক এলাকার মানুষ মাংস খেতে পারবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com