টঙ্গী ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গত রবিবার বিকাল ৪টায় টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগারে নাট্যসংগঠন নাট্যভূমি আয়োজন করে ‘ভাব, আবেগ’ শীর্ষক মূকাভিনয় শিল্পীর সঙ্গে এক আড্ডা অনুষ্ঠান । নাট্যভূমির আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম মূকাভিনয় শিল্পী হিসেবে পরিচিত দেওয়ান মামুন। অনুষ্ঠানে মূকাভিনয় শিল্পের চর্চা, বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনে এর গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যভূমির প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভন। আড্ডায় উপস্থিত ছিলেন টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক; আবৃত্তি ও অভিনয়শিল্পী মোস্তফা কামাল বাদল, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, কবি আতিক শাহরিয়ার, অভিনয়শিল্পী অমল কৃষ্ণ রায় এবং মজিবুর রহমান সালাম খান তরুণ, মো: সুলতান মাহমুদ, শাহ আলম সজল, জহিরুল ইসলাম দুখু, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ, সামিত সায়হানসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
আলোচনায় মূকাভিনয়ের প্রকাশভঙ্গি, শরীরী ভাষার মাধ্যমে মানুষের অনুভূতি ও ভাব প্রকাশ এবং নাট্যচর্চায় এ শিল্পমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মূকাভিনয় ও মঞ্চশিল্প সম্পর্কে আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
নাট্যভূমির উদ্যোগে আয়োজিত এ আড্ডা টঙ্গীর সাংস্কৃতিক কর্মীদের পারস্পরিক ভাববিনিময় এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com