বি এ রায়হান, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে বিদেশি মদ সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাজাহারুল ইসলাম সুজন @ হাত কাটা সুজন (৩০), রাকিবুর রহমান উল্লাস (৩২), মোঃ রবি (২২), হৃদয় হোসেন আব্দুল্লাহ (২৩) মিরাজ হোসেন অমি (২১),মোঃ সুজন (২১),মোঃ হৃদয় হোসেন (২০)।
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় অভিযুক্ত মাদক কারবারিরা অবৈধ ভাবে আনা ৭ বোতল বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com