টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে টঙ্গীর পাগার কলাবাগান নরেন্দ্র মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সারোয়ার গাইবান্ধা সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে টঙ্গীর পাগার এলাকার জনৈক আবুল হোসেনের বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন ওই এলাকার মো: উমর ফারুকের কাছে ৭শ’ টাকা পেতেন। পাওনা টাকা চাইতে গেলে ফরুকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক সারোয়ার হোসেনকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com