টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীতে নারী উদ্যোক্তা ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিচিতি সভা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান কে ফুলের শুভেচ্ছা অনুষ্ঠান রবিবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা মোসাঃ পারুল খানের সভাপতিত্বে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মোসাঃ নীলিমা আক্তার লিলি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোসাঃ শিরিন সহিদ, এডঃ আম্বিয়া আফরোজা রত্না, ৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ শাহিদা বেগম, ৫৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ শিউলী আক্তার, ৪৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান কে ফুলের শুভেচ্ছা জানান হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com