রাত ২:১৬ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মৌ সরকার, মহিলা নেতৃবৃন্দের প্রতি সজাগ থাকার আহ্বান

  টঙ্গী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সহধর্মিনী মৌ সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের গাজীপুরা কাজিবাড়ী রোড এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে মৌ সরকার আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুর করিম রনিকে বিজয়ী করার জন্য এলাকাবাসী, বিশেষ করে মহিলা নেতৃবৃন্দের প্রতি সজাগ ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশা জনগণের মধ্যে রয়েছে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সভাপতি সুলতানা কনা, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, কাজী ফরিদাসহ টঙ্গী পূর্ব থানা মহিলা দলের অন্যান্য নেত্রীবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের ৫০ নং ওয়ার্ড সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *