টঙ্গী প্রতিনিধি : আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেশের সনামধন্য বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি আয়োজনে টঙ্গীর সকল কলেজের প্রায় ১হাজার এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ১ জুন দুপুর ১ টায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মাঠে গ্রান্ড ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়। উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি আবিদ আজিজ এর সভাপতিত্বে ও ডেপুটি ডিরেক্টর মাহফুজুল হকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া,গাছা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনির হোসেন, এম এন কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম রাজিব, উত্তরা ইউনিভার্সিটির পরিচালক ( অফিস এন্ড এডমিশন) কাজী তারিক উল্লাহ, ড.জাহিদ হাসান নীল,টঙ্গী সরকারি কলেজের অতিথি শিক্ষক হালিমা খাতুন দোলা প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com